News

জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: প্রতিমন্ত্রী নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই অভিযোগ করেন তিনি।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে’ শিরোনাম দিয়ে প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, ‘কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে।’

‘হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।’

নুরুল হক নুর আরও লিখেন, ‘জামায়াত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’ ওই পোস্টে তিনি দলের এক নেতার ও একজনের পায়ের রক্তাক্ত ছবি যুক্ত করে দিয়েছেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button