News
‘মন্ত্রী সাহেব’ প্লিজ সিরিয়াস হোন, বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রকৃত কারণ পরিষ্কার করুন: শিশির মনির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি ইঙ্গিত করে বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকটের প্রকৃত কারণ জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেছেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সংকট কেন তৈরি হয়েছে, সেটি মানুষকে জানাতে হবে। এ সংকটের পেছনে ব্যবস্থাপনার ঘাটতি, আমদানি জটিলতা নাকি আন্তর্জাতিক চুক্তির কোনো বাধা রয়েছে—তা স্পষ্ট করা প্রয়োজন।’
আজ শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, “বিদ্যুৎ এবং গ্যাসের বিষয়টি পরিষ্কার করুন। কি কারণে এত সংকট তা মানুষকে জানান। ব্যবস্থাপনার অভাব? আমদানি জটিলতা? আন্তর্জাতিক চুক্তিতে বাধা? সেটি খোলাসা করুন। ‘মন্ত্রী সাহেব’ প্লিজ সিরিয়াস হউন।”
source: The Dhaka Diary