News

বাংলাদেশের মন্ত্রীসভায় মোসাদ এজেন্ট—  বক্তব্যের ব্যাখ্যায় যার নাম বললেন ইরান

ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান© দ্য ঢাকা ডায়েরি সম্পাদিত
বাংলাদেশের মন্ত্রীসভায় দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর এজেন্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান। এ দাবি তোলার পাশাপাশি বিষয়টিকে সার্বভৌমত্ব ও মুসলিমদের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেছেন।
 
শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টটিতে ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান লেখেন, “৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মন্ত্রী সভায় “ইসরায়েলী গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট, যা স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের জন্য হুমকিস্বরূপ।”
 
ফেসবুক পোস্টটিতে উল্লেখিত মোসাদ এজেন্ট মূলত কাকে এবং কোন তথ্যের ভিত্তিতে বুঝানো হয়েছে সে বিষয়ে জানতে চাইলে দ্য ঢাকা ডায়েরির কাছে ব্যাখ্যা দিয়েছেন ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান।
 
তিনি বলেন, “এটা তো আমার কোনো মনগড়া তথ্য নয় ঘিটা ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিজে বলেছেন যে, নুরুল হক নুর নামে এক ব্যক্তি মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সাফাদিরঙ্গ প্রাঙ্গ বৈঠক করেছেন। বিষয়টি তিনি (ভিপি নূর) অস্বীকার করেছিলেন এবং পরে আবার দলীয় ফোরামসহ ভিডিওতে স্বীকারও করেছেন। তার (নুর) ভিডিও বক্তব্যেও আছে যে, তিনি (নুর) বলছেন, ‘দেখা করেছি, তাই কী হয়েছে? একজনের সঙ্গে কী দেখা করা যাবে না?”
 
লেবার পার্টির এ নেতা আরও বলেন, “এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী একবার দেখা করেছিলেন (মোসাদ সদস্যের সঙ্গে), এজন্য তিনি গ্রেফতার হয়েছিলেন এবং এক যুগের মতো জেলখানায় ছিলেন। একই অভিযোগে নূর সাহেব গ্রেফতারও হননি, বিচার ও তদন্তের মুখোমুখি হননি, কিন্তু তাকে ক্যাবিনেটে রাখা হয়েছে। এতে আমি একজন মুসলিম দেশের মুসলিম নাগরিক হিসেবে বিক্ষুব্ধ।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button