News
লোডশেডিংয়ে চীনা রাষ্ট্রদূতের সামনে টর্চ জ্বালিয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস ও জ্বালানি সংকটের কারণে বর্তমানে রাজধানী ঢাকাসহ পুরো দেশেই তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদেশে পরিকল্পিত বিদ্যুতের এই বিভ্রাটের প্রভাব পড়তে শুরু করেছে সরকারি গুরুত্বপূর্ণ অফিসগুলোতে।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে বিদেশী রাষ্ট্রদূতের সঙ্গে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এসময় অনুষ্ঠান না থামিয়ে টর্চ জ্বালিয়ে তাকে বক্তব্য দিতে দেখা যায়।
এর আগে, গত ২৪ আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন আইনমন্ত্রী।
আইনমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিংয়ের ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। সেই আলোচনা শেষ না হতেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বক্তব্যের সময়ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশে চলমান এলএনজি টার্মিনালসংক্রান্ত জটিলতা ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রভাব গুরুত্বপূর্ণ ও বিশেষ আয়োজনেও লোডশেডিংয়ের মাধ্যমে দেখা যাচ্ছে।
source: The Dhaka Diary