Bd বাংলাদেশ

পদত্যাগ করতে না চাওয়ায় মমতাকে শাড়ি পরা ট্রাম্প বলে কটাক্ষ বিজেপি নেতাদের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন, "জনতার রায়কে যিনি মেনে নেন না, তার রাজনীতিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই।"

দিলীপ ঘোষ আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি 'শাড়ি পরা ট্রাম্প' হিসেবে দেখেন। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন পরাজয়ের পর ক্ষমতা ছাড়তে দ্বিধা করেছিলেন, মমতাও একই ধরনের অবস্থান নিচ্ছেন বলে তার অভিযোগ।

অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পদত্যাগের কোনো কারণ দেখছেন না। তার দাবি, দল নির্বাচনে হেরেছে; এমন পরিস্থিতি হয়নি। তিনি বলেন, "আমরা তো হারিনি যে আমি যাব। হারলে আমি নিজেই পদত্যাগ করতাম। এখন তো সেই প্রশ্নই আসে না। জোর করে কাউকে হারানো হয়েছে বলে যদি কেউ ভাবে, সেটা ঠিক নয়।"

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button