News

দায়িত্ব গ্রহণের ১৮ মাসের মাথায় পদত্যাগ করছে যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ বেসামরিক পদাধিকারী আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল দায়িত্ব গ্রহণের ১৮ মাসের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সূত্রে এই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যদিও আনুষ্ঠানিকভাবে ড্রিসকলের পদত্যাগের নির্দিষ্ট কারণ স্পষ্ট করা হয়নি, তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (সেক্রেটারি অব ওয়ার) পিট হেগসেথের সাথে তাঁর দীর্ঘদিনের তীব্র নীতিগত বিরোধ এবং মতপার্থক্যকেই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়ন, সেনাপ্রধানের মতো শীর্ষ জেনারেলদের অপসারণ এবং বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন চলছিল।

ড্রিসকলের এই পদত্যাগকে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে চলা ধারাবাহিক বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।এর আগে গত এপ্রিলে মার্কিন নেভি সেক্রেটারি জন ফেলান এবং সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকেও পদ ছাড়তে হয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা নীতি ও পেন্টাগনের অভ্যন্তরীণ পরিবর্তনকে কেন্দ্র করে পরপর একাধিক শীর্ষ পদের এই পদত্যাগ এবং রদবদল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button