News

সরকারি চাকরির লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ৪০০ শতাংশ বাড়ানো হচ্ছে ভাইভায়, কোন গ্রেডে কত?

প্রতীকী ছবি© এআই
চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে  লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমানোর প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে ভাইভাতে নম্বর সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
গত রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
 
বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাইভায় ১০ নম্বরের স্থলে তিন ভাগে ২৫, ৪০ ও ৫০ নম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।
 
আর এসব গ্রেডের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় পাস নম্বর অন্তত ৫০ শতাংশ, যা প্রস্তাবিত নিয়োগ বিধিমালায় কমানোর প্রস্তাব করা হয়েছে।সচিব কমিটিতে অনুমোদন পাওয়া বিধিমালা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের তিনটি ভাগে লিখিত পরীক্ষা ও ভাইভার প্রস্তাব করা হয়েছে। 
আরও পড়ুন
এর মধ্যে ১১ ও ১২ গ্রেডের কর্মচারীদের ভাইভায় ১০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান নম্বরের চেয়ে ৪০০ শতাংশ বেশি।
 
একই গ্রেডের লিখিত পরীক্ষায় ৯০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর প্রস্তাব করা হয়েছে। এই গ্রেডে বিদ্যমান লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হয়, প্রস্তাবিত বিধিমালায় তা ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
 
বিদ্যমান বিধিমালায় ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর যথাক্রমে ১০ ও ৯০। প্রস্তাবিত বিধিমালায় এসব গ্রেডের ভাইভা ও লিখিত পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ৪০ ও ৬০। এসব গ্রেডের বিদ্যমান লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ হলেও প্রস্তাবিত বিধিমালায় কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
আরও পড়ুন
বিদ্যমান বিধিমালায় ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ভাইভা ও লিখিত পরীক্ষার নম্বর ১০ ও ৪০। প্রস্তাবিত বিধিমালায় এই চারটি গ্রেডে ভাইভা ও লিখিত পরীক্ষার জন্য যথাক্রমে ২৫ ও ২৫ করা হয়েছে।
 
বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রশাসনিকভাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ১৩ সদস্যের সচিব কমিটি  সর্বোচ্চ কমিটি।
আরও পড়ুন
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, আনসার বাহিনী ও সরকারি কর্ম কমিশনের আওতাভুক্ত কোনো পদে নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত বিধিমালা প্রযোজ্য হবে না। 
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button