News
ভারত এবং মিয়ানমারে সারের দাম বেশি, তাই দেশ থেকে সার পাচার হচ্ছে: মীর শাহে আলম

পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারে সারের দাম অনেক বেশি, এ কারণে কিছু সার সেখানে দেশ থেকে পাচার হওয়ার প্রবণতার তথ্য প্রশাসনের কাছে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৯ সেপ্টম্বর) জাতীয় সংসদে দেশে সার ব্যবস্থাপনা নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান তিনি।
মীর শাহে আলম বলেন,“সারের ডিলার পলাতক থাকায় সংকট দেখা দিয়েছে, প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগ দেয়া হবে। বর্তমানে ১১ হাজার ৫ জন ডিলার আছেন, আরও ৮ হাজারের বেশি ডিলার নিয়োগ দেয়া হবে। এতে স্বৈরাচারের ডিলাররা আর কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না। অন্যদিকে চাহিদার থেকে বেশি সার প্রস্তুত রাখা আছে “
তিনি বলেন,“বর্তমান বাংলাদেশের সারের দাম কম হবার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারে সারের দাম অনেক বেশি আমাদের চাইতে। এই কারণে কিছু সার সেখানে পাচার হওয়ার প্রবণতার তথ্য আমাদের প্রশাসনের কাছে রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এরকম দুটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু সার সেখান থেকে তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।”
আরও পড়ুন
দেশে সারের মজুদের তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,“সারা বাংলাদেশে আমাদের বর্তমান মূল ডিলার রয়েছে ১১,০০৫ জন। খুচরা ডিলার রয়েছে ৩১,৬০০ জন। আমরা নতুন করে আবার ডিলার নিয়োগ দিতে যাচ্ছি ৮,৬৮৭ জন। এরা আবার দুজন করে খুচরা ডিলার নিয়োগ দিলে এই যে ৩১,৬০০ ডিলারের সাথে আরও প্রায় ১৬,০০০ খুচরা ডিলার মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পাবে। তখন স্বৈরাচার আমলে নিয়োগকৃত যে ডিলার, তারা যে আমাদেরকে বারবার বিভিন্নভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে—এটি আর করতে পারবে না।”
source: The Dhaka Diary