News

হিন্দু শিক্ষক অসীম কুমারের সঙ্গে ‘উধাও’ আইএইচটির মুসলিম ছাত্রদল কর্মী মেহেরুন

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেরুন নাহার মৌ বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল ছাড়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। একই সময়ে প্রতিষ্ঠানটির একই বিভাগের শিক্ষক অসীম কুমার ঘোষও দুই দিনের ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে গা ঢাকা দিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে দুজনেরই খোঁজ মিলছে না।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিখোঁজ থাকা শিক্ষক ও ছাত্রীর মোবাইল ফোনের সর্বশেষ নেটওয়ার্ক লোকেশন বরিশাল সদরের একটি একই এলাকায় পাশাপাশি দেখা গেছে। একই সঙ্গে দুজনে উধাও হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। সহপাঠীদের মতে, শিক্ষক অসীম কুমারের সঙ্গে মৌয়ের দীর্ঘদিন ধরে নিয়মিত ফোনালাপ ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নিখোঁজ মেহেরুন নাহার মৌ শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, শিক্ষক অসীম কুমার ওই ছাত্রীর মাধ্যমে রাজনীতি ও বিভিন্ন কর্মসূচিতে অর্থ জোগান দিতেন। গত ৮ সেপ্টেম্বর মৌ ছুটি নিয়ে হোস্টেল ছাড়লেও তিনি বাড়ি পৌঁছাননি বলে নিশ্চিত করেছেন তাঁর বাবা মোসলেম উদ্দিন।

দুজনের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মির্জা মহম্মদ ওয়াসী পারভেজ জানান, ছাত্রীটি বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল ছেড়েছে এবং শিক্ষক দুই দিনের বিধিসম্মত ছুটি নিয়েছেন। পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button