News

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের সার্বিক উন্নয়নে সরকারি ও বিরোধী দলসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক মতপার্থক্য থাকলে তা আলোচনার টেবিলেই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি মন্ত্রিপরিষদের সদস্য ও সিলেট জেলা বিএনপির প্রথম সারির নেতাদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বেলা ৩টায় আয়োজিত সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি স্পষ্ট করেন যে, সংবিধানের শপথ অনুযায়ী তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের সেবা করতে চান। এ দেশের মানুষ বারবার বাধাগ্রস্ত ও হোঁচট খেলেও এবার নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে একযোগে দেশ গড়ার আহ্বা‌ন জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্যে ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সিলেটের আঞ্চলিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য প্রদান করেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button