News

অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্লাহর

দশ বছরের শিশু কলিকে ধর্ষণ করে হত্যা ও অপ্রিতম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ দাবি জানান। 

ফেসবুকে তিনি লিখেছেন, ‘পাবনার দশ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার রেশ না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত। এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব! কলি, অপ্রতিমের বাবা-মা সহ সকল মানুষ তাদের প্রিয়জন হারানোর নির্মমতার সুবিচার পাক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে উঠুক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তেমন বাংলাদেশের স্বপ্ন দেখি।’

বিচার চেয়ে তিনি আরো বলেন, ‘এইসব নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি মাদক, কিশোর গ্যাংসহ যেসব কারণে এই ধরনের নৃশংসতার পথ তৈরি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button