News

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’

তিনি বলেন, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে খুবই আগ্রহী। ঢাকাকে ফোকাল পয়েন্ট করার বিষয়ে মেটার আগ্রহের কারণ হিসেবে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের চেয়েও বেশি বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

source: The Daily Campus

Back to top button