News

বগুড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বগুড়ায় মোঃ স্বপ্ন (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বর্তমানে স্বপ্ন শহীদ জিয়াউর রহেমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের উপশহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে স্বপ্নকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত স্বপ্ন ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আহত স্বপ্নের বাড়ি বগুড়ার চেলোপাড়া এলাকায়। তিনি ওই এলাকার নওশাদ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে স্বপ্নকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলীকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button