ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। একই সময়ে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮৩ জন।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, চলতি বছর ডেঙ্গুতে ৪৮১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছিল।
গত কয়েক মাস ধরে দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। নতুন করে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
source: Daily Amar Desh