News

প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই প্রাণিসম্পদ খাতকে আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমাদের নিত্যনতুন বাজার সম্প্রসারণ করতে হবে।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button