Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রশংসায় ভাসছেন এক প্রবাসী বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় প্রবাসী এক বাংলাদেশি কর্মী নিজের পায়ের রাবার বুট খুলে খালি পায়ে প্রবেশ করেন এটিএম বুথে। বুথ থেকে রিঙ্গিত উত্তোলন করে বাহিরে রাখা বুট পরছেন। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ আলোচিত হয়েছেন ওই বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার স্থানীয়  এক নাগরিক ওই বাংলাদেশির ভিডিও ক্লিপটি এক্সে পোস্ট করে লেখেন, ‘আধুনিক এই যুগে এমন বিনয়ী মানুষ খুঁজে পাওয়া কঠিন, যে কিনা ফ্লোর নোংরা হবে ভেবে নিজের পায়ের বুট বাইরে রেখে ভেতরে প্রবেশ করেছে। সে শ্রমিক হলেও মনের দিক থেকে অনেক প্রজ্ঞাবান ধনী ব্যক্তি।’
ওই বাংলাদেশির এমন অভিব্যক্তি নেটিজেনদের আবেগে ভাসিয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হাওয়ায় স্থানীয় অনেকেই প্রশংসায় ভাসিয়েছে ওই বাংলাদেশিকে। এমন ঘটনায় খুশি দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও।

নেটিজেনদের অনেকে বলছেন, তিনি যে উদার মনোভাব দেখিয়েছেন এটি আমাদের স্থানীয় বাসিন্দাদের মনে উৎসাহ জুগিয়েছে। তার এই শিষ্টাচার নিশ্চয়ই সে তার বাবা-মায়ের কাছ থেকে শিখেছে। এমন অনেক বাংলাদেশিকে দেখেছি যারা অনেক কঠোর পরিশ্রম করে পরিবারকে সুখে রেখেছে।’সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি ওই ব্যক্তি কাজ শেষে ব্যাংকের এটিএম বুথে প্রবেশের আগে নিজের পায়ের রাবার বুট খুলে রাখেন।

তার কিছুক্ষণ পর ভিডিও ধারণকৃত ব্যক্তি ওই বাংলাদেশিকে বলে ‘তুমি অনেক ভালো একজন মানুষ’। উত্তরে ওই বাংলাদেশি বলেন, ‘দেখো আমার এই বুটের তলায় ময়লা আবর্জনা থাকতে পারে। এটা নিয়ে যদি আমি বুথের ভেতর প্রবেশ করি তাহলে ওই জায়গাটা নোংরা হয়ে যেতে পারে। এই ভেবে আমি বুটটি খুলে প্রবেশ করেছি। আমি চাই না ফ্লোরটি নোংরা হয়ে যাক।’

একপর্যায়ে তাকে ভিডিও ধারণকৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তোমার দেশ কোথায়? উত্তরে সে বলে বাংলাদেশ।

Source: প্রবাস বার্তা

Back to top button