News

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার মোতাহের হোসেনকে সরাল সরকার

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন© সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
আজ বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি-কে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার নতুন কর্মস্থল সশস্ত্র বাহিনী বিভাগ।
 
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

source: The Dhaka Diary

Back to top button