Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় এই আলোচনার উদ্যোগ নিয়েছে আইসিসি।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিদ্যমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে খেলতে বাংলাদেশ দলকে সম্মত হওয়ার অনুরোধ জানাতে পারে আইসিসি।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ সি-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এর আগে রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ভেবে দেখতে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে সরকারিভাবে কোনো ভ্রমণ সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

এই পরিস্থিতির সূত্রপাত ঘটে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তকে ঘিরে। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২৬ মৌসুমের দল থেকে বাদ দেয়। যদিও গত মাসের নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। সিদ্ধান্তটির পেছনে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আইসিসি এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীসহ সীমিত কয়েকজন পরিচালক এই ইস্যুতে আইসিসি ও সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।


সংবাদের URL কপি করা হয়েছে

মন্তব্য করুন জবাব বাতিল

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button