Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউলকে ‘চাঁদাবাজদের পীর’ আখ্যা দিলেন সাংবাদিক তাসনিম খলিল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সাংবাদিক তাসনিম খলিল তার এক ফেসবুক পোস্টে বিএনপি এবং নবগঠিত সরকারের সমালোচনা করে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, কয়েক হাজার চাঁদাবাজকে দল থেকে বহিস্কার করেছি আর সরকার গঠনের সময় চাঁদাবাজদের পীর শেখ রবিউল আলমকে মন্ত্রী বানিয়েছি।।উল্লেখ্য, বিএনপির নবগঠিত সরকারে শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়েছে। তাসনিম খলিলের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক পোস্টটিতে, মাঠপর্যায়ে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেও নীতিনির্ধারণী পর্যায়ে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া নিয়ে দলটির স্বচ্ছতাকে তিনি প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে শেখ রবিউল আলমের মতো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদানকে তিনি চাঁদাবাজির প্রাতিষ্ঠানিকীকরণ হিসেবে অভিহিত করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত বিএনপি বা সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button