Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপিকে সাথে নিয়ে জামায়াতের বিরুদ্ধে জেহাদের ঘোষণা হেফাজত আমিরের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মুসলিমদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হেফাজত আমিরকে বলতে শোনা যায়, ‘সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেওয়া কী? হারাম, জায়েজ হবে না।’

এরপর কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে বাবুনগরী বলেন, ‘আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘আমি ইলেকশন-টিলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানের গোড়া কেটে দেবে; রগ কাটার গোষ্ঠী তারা।’

এর আগেও একাধিকবার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির। জামায়াতকে ‘ভণ্ড’ বলেও অভিহিত করেন তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button