Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ঈমান নষ্টের কারণ সম্পর্কে ফতোয়া দিলেন মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ‘ধানের শীষে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না।’ অথচ আমাদের হেফাজতে ইসলামের আমীর সাহেব বলেছেন, ‘জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।’

তিনি আরও বলেন, তাদের (জামায়াত) সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী।’ সুতরাং এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কোনো বিভ্রান্ত না হয়ে, দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, ২৪-এর জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য—আসুন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন করি।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button