চট্টগ্রামে এনসিপির নারীশক্তিতে যোগ দিলেন ৭৪ বছরের বৃদ্ধা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ৭৪ বছরের এক বৃদ্ধা। শুক্রবার (১ মে) চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব শ্রমিক দিবসের অনুষ্ঠান শেষে এনসিপির নারী শাখা নারীশক্তিতে তিনি যোগদান করেছেন।
নিজের সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান, তার নাম হাফেজা খানম। তার ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন ও মেয়ে চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষক। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা বলে জানান তিনি। এছাড়া তার স্বামী মারা গেছেন। এবং তার পেশা গৃহিনী হলেও বর্তমানে অবসরে আছেন বলে জানান সদ্য এনসিপিতে যোগ দেওয়া এই বৃদ্ধা।
এনসিপিতে যোগদানের বিষয়ে হাফেজা খানম বলেন, আমি এনসিপি নারীশক্তিকে যোগদান করেছি। যখন হাসিনার পতন ঘটছিল সেই সময় থেকে আমার ইচ্ছা ছিল ঢাকা গিয়ে এনসিপির নেতাদের সাথে বুড়া বয়সে আন্দোলন করবো। এনসিপির কোথায় কি হয় আমি গিয়ে দেখবো।
তিনি বলেন, আমার আশেপাশে যারা আছে তাদের এনসিপিতে যোগ দেওয়ার জন্য আমি বলবো। এনসিপিকে আমি সহযোগিতা করবো। সব নারীরা একসাথে যোগ দিয়ে এনসিপিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এ আহ্বান জানান তিনি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com
