Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্যার চাইলে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারতেন। কিন্তু তিনি নিজেই বলেছেন, আমি ভিসি হতে চাই না। যিনি দায়িত্বে আছেন, তিনি থাকুন; আমি উপ-উপাচার্য হিসেবেই কাজ করতে চাই। এটাই তাঁর বড় মনের পরিচয়।’

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন অধ্যাপক শামছুল আলমকে নির্লোভ, শিক্ষার্থীবান্ধব এবং সংকটময় সময়ে শিক্ষার্থী ও সহকর্মীদের পাশে থাকা একজন অভিভাবকসুলভ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অধ্যাপক শামছুল আলম শুধু তাঁর শিক্ষকই নন, ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক-সাংগঠনিক নানা সময়ে একজন অভিভাবকের মতো পাশে থেকেছেন। তাঁর দাবি, গত ১৭ বছরের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় অধ্যাপক শামছুল আলম সাহসিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। পাশাপাশি ব্যক্তিগত সংকটের সময়ও তাঁর ও পরিবারের খোঁজখবর নিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অধ্যাপক ড. শামছুল আলমের শিক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর সম্ভাব্য অবদানের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button