Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশন এলাকায় একটি স্থান থেকে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর মেট্রো স্টেশনের নিচে পরিতোত্য অবস্থায় থাকা একটি ছাতার ভেতর থেকে এটি উদ্ধার করা হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে মিটমিট করে বাতি জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

সংবাদ পাওয়ার পরপরই মতিঝিল থানা-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেন যে ছাতাটির ভেতরে একটি তাজা বোমা ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষ সদস্যরা বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করতে সমর্থ হন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button