Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন সোহরাব হোসেন নামে স্থানীয় এক বিএনপি কর্মী। হুমকির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিওতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনকে সংসদ সদস্যের উদ্দেশ্যে চরম গালিগালাজ করতে ও তাঁকে ভয়ভীতি দেখাতে দেখা যায়। সেখানে তিনি সরকারের চলমান কর্মকাণ্ড এবং স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট টেনে সংসদ সদস্যকে রাজপথে আন্দোলনের বিরুদ্ধে হুমকি প্রদর্শন করেন।

উল্লেখ্য, নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে সরকার মোতাহার হোসেনকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ভিডিওতে সোহরাব হোসেন বারবার মোতাহার তালুকদারের নাম উল্লেখ করে হুমকি প্রদান করেন।

হুমকির বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ জানান, চাঁদাবাজি বন্ধ হওয়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নন উল্লেখ করে বলেন, উসকানি দিয়ে সংঘাত বাধানোর এই চেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার অভিযুক্ত ব্যক্তিকে দলের পদধারী কেউ নন দাবি করে জানান, এ ধরনের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন এবং আইনগত পদক্ষেপের পক্ষে মত দেন।

তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button