বিশ্ব

আঞ্চলিক কূটনীতি নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান কর্মকর্তাদের ফোনালাপ

ইরান, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দ্বিতীয় দফা ফোনালাপ করেন। এ আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অংশ নেন।

আরাঘচি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, আলোচনায় বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং “পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ” নিয়ে মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, তিন পক্ষই এ লক্ষ্য অর্জনে আঞ্চলিক সহযোগিতার সক্ষমতা কাজে লাগানো এবং রাজনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তবে আলোচনায় গৃহীত সম্ভাব্য পদক্ষেপ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button