News

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা, অপপ্রচার না চালানোর আহ্বান

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর নিষ্পত্তি ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো করেছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করেছে, বর্তমানে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button