Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিএনপির ১২ নেতাকে গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ

বিভিন্ন সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক ১২টি পদে বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবের পদ ব্যতীত অপর ১১টি পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সম্প্রতি জারিকৃত আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে মো.সালাহ্উদ্দিন সরকার এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এ টি এম আবদুল বারী ড্যানী।

এছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান (দুলাল), বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো.শামসুজ্জামান (সুরুজ) দায়িত্ব পেয়েছেন।

একই আদেশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো.সামসুল আলম।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিজ নিজ অন্যান্য পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তা যোগদানের পূর্বেই বিচ্ছিন্ন করতে হবে।যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button