News

ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিসি ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো।

ডিএমপি কমিশনারের পক্ষে জারি করা ওই অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, বিভিন্ন উপপুলিশ কমিশনার (ডিসি), স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট ১৭টি দপ্তরে আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে।

source: Asia Post

Leave a Reply

Back to top button