News

দেশে মোট ভোটার সংখ্যা কত, জানাল নির্বাচন কমিশন 

নির্বাচন কমিশন (ইসি)© সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
 
রবিবার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী অক্টোবরে প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই ইসি ভোটার তালিকা হালনাগাদ করেছে। এর আগে চলতি বছরের মে মাসে হালনাগাদ শেষে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
 
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত খসড়া ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আইন সংশোধনের আনুষ্ঠানিক সুপারিশের নথিটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইসি সচিব।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button