News

আওয়ামী লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় আর নেই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ও চারবারের এমপি সতীশ চন্দ্র রায় আর নেই।

দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সতীশ চন্দ্র রায়ের জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সতীশ চন্দ্র বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

সতীশ চন্দ্র রায় ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে, ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত হন।

সতীশ চন্দ্র রায় প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে আসার আগে তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

বার্তা বাজার/এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button