News

মালয়েশিয়ায় ৭৯ হাজার টাকার ভিসা সিন্ডিকেটের কারণে হয় ৬ লাখের বেশি: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ© সংগৃহীত
মালয়েশিয়ায় ৭৯ হাজার টাকার ভিসা সিন্ডিকেটের কারণে হয় ৬ লাখের বেশি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসম্পস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
 
তিনি অভিযোগ করে বলেন, ‘সিন্ডিকেট করার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ কারা কারা জড়িত? যে ২৫ টা কোম্পানি সিন্ডিকেট ভুক্ত হয়েছে এগুলো কাদের?’
 
গতকাল শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “মালয়েশিয়া আদম ব্যবসার সিন্ডিকেট কুশীলব আমিন নুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর গোপন বৈঠকের কারণ কি? ৭৯ হাজার টাকার ভিসা এই সিন্ডিকেটের কারণে নিতে হয় ৬ লাখের বেশি টাকায়। যেখানে বেকারদের সর্বোচ্চ কম খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করার দায়িত্ব ছিল সরকারের। এই সিন্ডিকেট করার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ কারা কারা জড়িত? যে ২৫ টা কোম্পানি সিন্ডিকেট ভুক্ত হয়েছে এগুলো কাদের?”
 
প্রসঙ্গত, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে সম্প্রতি দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস (FWCMS)-এ বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button