News

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহতরা হলেন—করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।

জানা গেছে, বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত ডিউটি পালন করছিলেন। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সবাইকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button