News

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদ© সংগৃহীত

জাতীয় সংসদে আরও ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।

গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদসহ আরও আটজন সদস্য রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে। এ কমিটিতে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ আটজন সদস্য রয়েছেন।

রকিবুল ইসলামকে সভাপতি করে গঠন করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ আটজন সদস্য রয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। কমিটিতে মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ নয়জন সদস্য রয়েছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কলিম উদ্দিন আহমেদকে। কমিটিতে আরও আটজন সদস্য রয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আমানউল্লাহ আমান। এ কমিটিতে মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমানসহ নয়জন সদস্য রয়েছেন।

আরও পড়ুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ জি কে গউছ। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ নয়জন সদস্য রয়েছেন।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নাসের রহমানকে। কমিটিতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ নয়জন সদস্য রয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম জামাল। এ কমিটিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)সহ আটজন সদস্য রয়েছেন।

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সেলিমা রহমানকে। কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ আরও তিনজন সদস্য রয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button