News

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা© প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়েছে। সফরের সূচনাতেই নির্ধারিত স্থানে তাঁকে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাষ্ট্রীয় নির্ধারিত প্রটোকল ও নিরাপত্তা জোরদার করা হয়।

গার্ড অব অনার গ্রহণ শেষে মহামান্য রাষ্ট্রপতি তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। কবর জিয়ারতে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে ঠাকুরগাঁও জেলাজুড়ে গ্রহণ করা হয়েছে নিছিদ্র নিরাপত্তা বলয়। সফরস্থল, চলাচলের পথ এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা প্রস্তুতি তদারকি করা হচ্ছে।

আরও পড়ুন

রংপুর রেঞ্জ পুলিশ জানিয়েছে, মহামান্য রাষ্ট্রপতির সফরটি নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button