News

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

নওগাঁর অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে।

চাকরি পেতে বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল কিন্তু অন্ধ ছেলেকে চাকরির ব্যবস্থা করবেন কে?

অধরা থেকে যায় তার স্বপ্নের চাকরি। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এর সহায়তায় চাকরির ব্যাবস্থা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির হাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন।

ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের এমপি মো. জাহিদুল ইসলাম ধলু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button