News

জামায়াত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, ‘জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ ফেসবুক পোস্টে বলেন, ‘জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না। বর্তমান জামাত-শিবিরের সবার জন্মই তো বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে? যদিও তারা বাংলাদেশের বিরোধিতা করেছিল।’

তিনি আরও বলেন,‘বর্তমান বাংলাদেশে জিন্নাহকে প্রাসঙ্গিক করার প্রচেষ্টাটা মূলত মুজিববাদকে পুনর্জীবিত করার ষড়যন্ত্র।’

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button