News
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলন বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
source: Asia Post