News
বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

জুলাই যোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদে যোগদান করেছেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তার যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।
নেতারা বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জনে নতুন সদস্য শফিকুর রহমানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নেতারা তাকে সংগঠনের আদর্শ অনুযায়ী কাজ করার আহ্বান জানান এবং তার আগমনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
source: Daily Amar Desh