News

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়া আনাসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় এসআরবি-১১-এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়। রাতভর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি।

এএসপি মোস্তাইন বিল্লাহ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আনাসকে আটক করেছিলো ডিবি। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে।

শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরী করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button