News

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, তফশিল নভেম্বরে

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার© সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নভেম্বরে তফশিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব বিষয় বিবেচনা করে জানুয়ারিতে ভোট আয়োজনের চিন্তা করছে কমিশন।”

আরও পড়ুন

তিনি বলেন, “তবে তফশিল ঘোষণার আগ পর্যন্ত কোনো তারিখই চূড়ান্ত নয়।”

তিনি আরও বলেন, “আইনের ভেতর থেকে সংবিধান অনুযায়ী কাজ করতে চায় ইসি।নির্বাচন কমিশন কখনও কারো চাপে পড়ে কোনও কাজ করেনি। বাস্তবতা, আইন ও সংবিধান মেনেই কাজ করছে ইসি। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে সমস্যা না হয় শুধু সেদিক বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত।”

আনোয়ারুল ইসলাম বলেন, “আগামী জানুয়ারিতে ভোট, তার ৪০/৪৫ দিন আগে ব্যবধান রেখে তফশিল ঘোষণা হতে পারে। অর্থাৎ নভেম্বরে হতে পারে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button