News

‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি মীর শাহে আলমকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।

সারজিস আলম পোস্টটি দেওয়া হলো , ‘মানুষ বলছে- মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ বাটোয়ারা তার হাত দিয়েই হয়।

মানুষ আরো বলছে- সে তার নাদান ব্যবসায়ী ছেলে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নামে- এস আলম যেভাবে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংক লুট করেছিল, একই কায়দায় সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছে।

বিএনপির বিভিন্ন সূত্র বলছে- ১৭ বছরের ত্যাগী, নির্যাতিত বিএনপির রাজপথের সিনিয়র লিডাররা নব্য পাখনা গজানো মীর শাহে আলমের উৎপাতে অতিষ্ঠ। সময়ের সাথে সাথে তাদের ক্ষোভ ঘনীভূত হচ্ছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

সর্বশেষ টং দোকানে চা খেতে খেতে কিছু মানুষ বলছে- বিএনপির সরকার যদি অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে মীর শাহে আলম সেই চ্যাম্পিয়নশিপের “ম্যান অফ দ্যা ম্যাচ” অথবা “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” হবে। আমি কিছু জানি না ! মানুষ বলছে!’

তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি সারজিস আলম। এসব অভিযোগের বিষয়ে মীর শাহে আলমের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button