News

‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত করেছিলেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গীতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। সেখানে বসেও তিনি দেশের স্বাধীনতা ও জনগণের শান্তি বিনষ্টের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন কিরণ। শেখ হাসিনা দেশে ফিরে এলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় এবং রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি টঙ্গী বাজার এলাকা থেকে শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কিরণ বলেন, বাংলাদেশে যারা এখনো আওয়ামী লীগের সঙ্গে আছেন, তারা শান্তিতে আছেন। তবে সেই শান্তি নষ্টের চেষ্টা করা হলে তাদের একে একে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কোনো অপশক্তির ষড়যন্ত্রই দেশের মানুষের শান্তি বিঘ্নিত করতে পারবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মো. ইসমাইল শিকদার বসু ও অ্যাডভোকেট শহীদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button