News

থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

চলতি মাসের ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ড এবং ৫ অক্টোবর মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময়ে তার অনুপস্থিতিতে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডে গমন ও অবস্থানকালে এবং আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় গমন ও অবস্থানকালে অথবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button