News

প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন: বিসিক চেয়ারম্যান

বেনজির আহমেদ টিটো© সংগৃহীত
প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজির আহমেদ টিটো। 
 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬ এর শুভ উদ্ধোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
বিসিক চেয়ারম্যান বলেন,‍“বিসিকের উদ্যোগে প্রথমবারের চাকুরীমেলার আয়োজন করা হয়েছে। বিসিক চাকরীপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সেতুবন্ধন করেছে। চাকরী পাওয়ার প্রক্রিয়াটি সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী দেশে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে গতিশীলতা এনেছেন। উনার যে চলার গতি, কর্মের গতি, সেটার সঙ্গে আমরা কতটুকু তাল মিলাতে পারবো সেটা নিয়ে সবসময় ভয়ে থাকি।”
আরও পড়ুন
চাকরী প্রত্যাশীদের উদ্দেশ্যে বেনজির আহমেদ টিটো বলেন,“সবাই চাকরি করলে হবে না ভবিষ্যতে আপনি চাকরি দিতে পারবেন সেটারও জন্য প্রস্তুত হতে হবে। বিসিক উদ্যোক্তা তৈরী করছে। নিজস্ব মেকানিজমে অতি ক্ষুদ্র ঋন প্রদান করছে। দেশের অনেক বড় জায়ান্ট প্রতিষ্ঠানের শুরু বিসিক থেকে। উদ্যোক্তা তৈরী করে গ্রামীন অর্থনীতিকে কিভাবে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারে বিসিক সেই চেষ্টা করছে। উদ্যোক্তাদের জন্য বিসিকে দ্বার সবসময়ই খোলা।”
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, বিকেএমইএর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ প্রমুখ।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button