News

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বললেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করলে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএনপি তা করেনি।

তিনি আরও বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল নিজেদের মুরুব্বিদের ওপর। মুরুব্বিরা যতদিন ক্ষমতায় রাখতে পারবেন, ততদিনই ক্ষমতায় থাকা যাবে, এমন ধারণা তাদের মধ্যে ছিল।

৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। পরবর্তীতে তারা আবার সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button