News

শিক্ষা ক্যাডারদের বদলি-পদায়ন বন্ধ

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম আজ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়নের সব কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ‘বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, সংশোধিত আগস্ট ২০২৬’ জারি করে দেশজুড়ে এই কার্যক্রম শুরু করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশের মাধ্যমে এই বদলি কার্যক্রম বন্ধ হলো।

source: Asia Post

Leave a Reply

Back to top button