News

সৌদি আরবে হুতিদের হামলায় এক বাংলাদেশী নিহত

নিহত সজীব হোসেন© সংগৃহীত

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজীব হোসেন (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সজীবের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রবিবার (৪ অক্টোবর) আরামকোর ওই জ্বালানি স্থাপনায় হুতিদের আকস্মিক হামলায় প্রাণ হারান সজীব। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় এ ধরনের সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজীবের পরিবার এবং তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় চালিয়ে যাচ্ছে দূতাবাস।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button