আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আবরার ফাহাদের পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করবেন তারা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের কাছ থেকে সার্বিক বিষয় শুনবেন এবং বিচার প্রক্রিয়ায় সরকারের দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা করবেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর প্রথমবারের মতোন এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনবেন। প্রয়োজনে পরিবারের পাশে দাড়াবেন।
source: Barta Bazar