নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

নরেন্দ্র মোদি ‘ভোট চুরি’ করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন বলে অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। ব্যাঙ্গালুরুতে সুশীল সমাজের সংগঠন ও ককরোচ জনতা পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভে তিনি এ অভিযোগ করেন।
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) বিরুদ্ধে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘জনতার আদালত’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে যোগ দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি এবং অভিনেতা প্রকাশ রাজ।বিক্ষোভ সমাবেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা ও ভোট চুরির’ অভিযোগ আনেন দীপকে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।
দীপকে অভিযোগ করেন, এসআইআরের আওতায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মূল উদ্দেশ্যই হলো বিজেপি বিরোধীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা।
তিনি আরো বলেন, ‘আমরা রাস্তায় নামব, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
সূত্র: দ্য হিন্দু
source: Barta Bazar